
শীত আসছে, সর্বত্র চলছে প্রস্তুতি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইতোমধ্যে দেখা দিয়েছে শীতের আগমনি বার্তা । গত এক সপ্তাহ ধরে আবহাওয়ায়ও এসেছে পরিবর্তন । উত্তরের শীতল হাওয়া বইতে শুরু করেছে। রাতে হালকা ঠান্ডা, ভোররাতে ঠান্ডার পরিমাণ সামান্য বেশি আর দিনে বেশ গরম। প্রকৃতিতে চলছে ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে শুরু হয়েছে হেমন্তকাল, এরপর শীতকাল























