কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সবকটি ১৪২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
ঘোষিত কেন্দ্রের ফলাফল অনুযায়ী, মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।
ফলাফলে দেখা যাচ্ছে, মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। শুরু থেকেই একাধিক কেন্দ্রে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল মিলিয়ে তিনি বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

