
রাশিয়ায় নিহত ভৈরবের জাকিরের বাড়িতে মাতম
রাশিয়ার আমর এলাকায় একটি গ্যাস কোম্পানিতে বিস্ফোরণে নিহত জাকির হোসেনের (৩৫) বাড়িতে চলছে মাতম। স্বজন আর পরিবার-পরিজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। কোনো সান্ত্বনাই যেন মানাতে পারছে না ছেলে আর স্বামী হারানোর বেদনা। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আৎকাপাড়া গ্রামে























