কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭ বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা বিএডিসি’র অনিয়মিত শ্রমিকরা।
বৃহস্পতিবার (১ মে) বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিএডিসি শ্রমিক ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, যে-সব শ্রমিক বছরে ২৪০ দিন কাজ করছে তাদের নিয়মিত শ্রমিক হিসেবে নিয়োগ দিতে হবে। এছাড়া শ্রমিকদের স্থানীয় মজুরি ও মাসে ৩০ দিনের হাজিরা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,সংগঠনের কুষ্টিয়া অঞ্চলের প্রধান সমন্বয়ক হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক শাহাবুদ্দিন ও আনারুল ইসলাম, সহ-সমন্বয়ক মুকুল হোসেন, আশাদুল হক, জাহাঙ্গীর আলম,শরিফুল ইসলাম ও নূর মোহাম্মদ সরকার এবং বিএডিসি মসজিদের পেশ ইমাম জিনারুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

