সারা দেশদুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে কবজি বিচ্ছিন্ন যুবদল নেতার
জেলা যুবদলের সাবেক সহক্রীড়া সম্পাদক জাহিন শেখ রাতে হোমিওপ্যাথি কলেজ এলাকা দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত হঠাৎ তার ওপর চড়াও হয়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। দুই পায়ের গোড়ালিসহ শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়।







