কুয়াশা আর হিমেল বাতাস দিয়ে চুয়াডাঙ্গায় শীত শুরু, তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি

কুয়াশা আর হিমেল বাতাস দিয়ে চুয়াডাঙ্গায় শীত শুরু, তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি
শীতের প্রভাব বাড়ছে, সমস্যায় পড়ছে নিম্ন আয়ের মানুষ। ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গায় কুয়াশা আর হিমেল বাতাস দিয়ে শুরু হয়েছে শীত। তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে বাড়ছে শীতের প্রভাব। একদিকে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন মৌসুমি গাছিরা, অন্যদিকে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন বয়স্করা ও শিশু। শীতের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যায় পড়তে শুরু করেছে নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়িচালক এবং দিনমজুরদের জীবিকায় পড়বে নেতিবাচক প্রভাব।

শুক্রবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ বলে জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। গতকাল তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

তবে শীতের এই সময়ে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। ভোরের হিমেল বাতাসে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়িচালকদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। শীতের কারণে যাত্রী কমে যাওয়ায় তাদের আয়ও কমছে। পাশাপাশি দিনমজুরদের কাজের সুযোগ কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন