মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই দক্ষিণ কোরিয়ার
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা তাদের নেই। এমনকি চলমান যুদ্ধে দেশটি কোনো ধরনের হস্তক্ষেপ বা অংশগ্রহণেও আগ্রহী নয় বলে জানিয়েছে সিউলে অবস্থিত ইরানি দূতাবাস।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় মধ্যপ্রাচ্যে যেকোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আরাগচি। তিনি বলেন, এ ধরনের উপস্থিতি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পরিবর্তে উত্তেজনা বাড়াবে এবং সংঘাতের পরিধি আরো বিস্তৃত করবে।

ইরানি দূতাবাসের বিবৃতি অনুযায়ী, জবাবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, চলমান যুদ্ধে হস্তক্ষেপ বা অংশগ্রহণের কোনো ইচ্ছা দক্ষিণ কোরিয়ার নেই। মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোরও কোনো পরিকল্পনা নেই সিউলের।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...