নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামে সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আশিকুর রহমান শোভনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মছব্বির মিয়ার ছেলে সফিকুর রহমান (২৯), মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর গ্রামের রমা কান্ত গোপ (৪৫)।
বিজ্ঞাপন
এ সময় তাদের কাছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ১৬ বোতল ও ১৩শ ৫০ লিটার বাংলা মদ জব্দ করা হয়।
সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আশিকুর রহমান শোভন জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। পরে আটককৃতদের নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

