হাতীবান্ধায় নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

হাতীবান্ধায় নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিথি রানী (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধওলাই এলাকায় এ ঘটনা ঘটে। তিথি রানী ওই এলাকার বাবুল চন্দ্র রায়ের মেয়ে এবং কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে বাড়িতে তিথি রানীর ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।

পরে তাদের কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে লাশটি নামিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নেওয়ার উদ্যোগ নেয়।

তবে পরিবারের সদস্য ও স্থানীয়রা এতে আপত্তি জানান। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন