টানা অতি বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই (সোমবার) থেকে পুনরায় শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এর আগে, টানা ভারী বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রথমে কয়েক দফায় স্থগিত করা হয়। পরে বন্যা পরিস্থিতির আরও অবনতি, সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়া এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে বোর্ড অনির্দিষ্টকালের জন্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
বোর্ডের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অবশিষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ জুলাই পৌরনীতি ও সুশাসন ১মপত্র , জীববিজ্ঞান তত্ত্বীয় ১মপত্র, খাদ্য ও পুষ্টি ১মপত্র, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১মপত্র,খাদ্য ও পুষ্টি ১মপত্র পরীক্ষা দিয়ে শুরু পরীক্ষা দিয়ে শুরু হবে । তার ধারাবাহিকতায় সব শিক্ষা র্বোডের অভিন্ন প্রশ্নপত্রে পূর্বে প্রকাশিত রুটিন অনুযায়ী অন্যান্য পরীক্ষা অনুষ্টিত হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য পরীক্ষার্থী, কেন্দ্রসচিব, কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে আগামী ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু হবে। স্থগিত হওয়া ব্যবহারিক পরীক্ষার নতুন সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

