ঈদে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬

ঈদে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬

এবার ঈদের ছুটি দীর্ঘদিন হওয়ায় সড়কে তেমন ভোগান্তি ছিল না। ঈদের আগে সড়কে দুর্ঘটনা না থাকলেও ঈদের দিন থেকে সড়কে প্রাণহানি শুরু হয়।

বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আমার দেশ প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে- এবার ঈদে সড়ক দুর্ঘটনায় ৫৬ নিহত ও ৬২ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সর্বোচ্চ প্রাণহানি ঘটনা ঘটে বুধবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।

এ ছাড়া লোহাগাড়ায় পরপর তিনদিন একই স্পটে ঘটে দুর্ঘটনা। নিহতদের মধ্যে লোহাগাড়ায় ১৫, বগুড়ায় ৫, শরীয়তপুরে ৪, কুষ্টিয়ায় ৪, গাজীপুরে ৪, রংপুরে ৩, কুমিল্লায় ৫, মেহেরপুরে ৩, ফুলবাড়িয়ায় ২, কুলিয়ারচরে ২ এবং মিরসরাই, সাতক্ষীরা, নড়াইল, গলাচিপা, ইন্দুরকানী, বড়াইগ্রাম, সাপাহার, কমলগঞ্জ, ধামরাইয়ে একজন করে রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন