হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিগঞ্জ গ্রামে তাহমিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের তাহির মিয়া স্ত্রী।
শুক্রবার সকালে থানার এসআই পাভেল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধূনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের উসমান মিয়ার মেয়ে তাহমিনার কয়েক বছর আগে বিয়ে হয় বাঘাসুরা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের তাহির মিয়ার সঙ্গে।
বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেন তিনি।
তবে নিহতের পিতা উসমান মিয়ার দাবি তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে স্বামীর বাড়ির লোকজন।
থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

