চৌগাছায় ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, সন্দেহভাজন আটক

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

চৌগাছায় ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, সন্দেহভাজন আটক

যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার হয়েছে সাত বছর বয়সি একটি শিশু। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার দিন শিশুটি বাড়ির পাশে খেলছিল। বিকাল ৩টার দিকে প্রতিবেশী ৫৫ বছর বয়সি মিজানুর শিশুটিকে জোর করে তার বাড়ি নিয়ে শ্লীলতাহানি করে। বিকাল ৪টার দিকে শিশুটি বাড়ি ফিরে আসে। কান্নারত শিশুটির পায়ে রক্ত দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা জানতে পারেন তার মা ও ফুপু। পরে দ্রুত শিশুটিকে চৌগাছা সরকারি হাসপাতালে নিয়ে যান তারা।

বিজ্ঞাপন

চৌগাছা সরকারি হাসপাতালের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, শিশুটির গোপনাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মুক্তদাহ গ্রামের মৃত করিম বক্সের ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন