বৃদ্ধ প্রতিবন্ধীর দিকে সহায়তায় হাত বাড়ালেন জেলা প্রশাসক

 বৃদ্ধ প্রতিবন্ধীর দিকে সহায়তায় হাত বাড়ালেন জেলা প্রশাসক
ছবি: আমার দেশ

একমাত্র মেয়েটিকে সম্প্রতি বিয়ে দিতে গিয়ে সোবহান মিয়াকে অনেক ধারদেনা করতে হয়েছে। সেই ধারদেনা পরিশোধ করার মতো তার কোনো অবলম্বন নেই। সেই ধারদেনা থেকে মুক্তি পেতে জেলা প্রশাসকের সহায়তার আশায় তিনি এখানে আসেন।

বৃদ্ধ সোবহান ১৬ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হন। তখন থেকে তার দুটি পা বিকল হয়ে যায়। তখন থেকে তিনি কাজ করার সক্ষমতা হারান।- কথাগুলো সাংবাদিকদের জানান, নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

বিজ্ঞাপন

বৃদ্ধ সুবহানের পরিবারের ভরণপোষণ ও তার চলাফেরাসহ বিস্তারিত খোঁজখবর নেন জেলা প্রশাসক। তার খোঁজখবর নিয়ে তাৎক্ষণিকভাবে তাকে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি । বৃদ্ধ সোবহানের তাৎক্ষণিক ভরণপোষণের জন্য প্রয়োজনীয় শুকনা খাবার এবং তার চলাফেরার জন্য একটি হুইলচেয়ার উপহার তুলে দেন জেলা প্রশাসক।

বৃদ্ধ সোবহান ১২ বছর যাবত একটি দোকান পরিচালনা করে আসছেন। সেটি পানের দোকান। কোনো রকমে চলে। এখন মালপত্র তেমন নেই। তার দোকানের মাল ক্রয়ের জন্য আর্থিকভাবে সহায়তা করেন জেলা প্রশাসক।

এই প্রতিবেদককে বৃদ্ধ সোবহান মিয়া তার জন্মস্থান বরিশালের গৌরনদীতে বলে জানান। চার ভাই তিন বোনের মধ্যে সোবহান মেজো। তার বাবার নাম গিয়াস উদ্দিন। ছোটবেলায় বাবা মারা যায় এবং ১৬ বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে তার দুটি পা বিকল হয়ে যায়। তার পা বিকল হয়ে যাওয়ার পরে ভাই-বোন তাকে অবহেলার চোখে দেখে। এই অবস্থায় সোবহান ঘুরতে ঘুরতে নরসিংদীতে চলে আসেন।

নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় অন্বেষা সিনেমা হলের সামনে খোলা আকাশের নিচেই দিনযাপন করতে থাকে সোবহান। কিছুদিন যাওয়ার পর ইটাখলায় বিয়ে করেন তিনি। এভাবেই শ্বশুর বাড়িতে সংসার শুরু করেন স্বামী-স্ত্রী। এ অবস্থায় শ্বশুর বাড়ির সামান্য সহায়তায় সিনামা হলের সামনে একটি পানের দোকান দেন সোবহান।

সেই দোকান পরিচালনা করে এবং সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাতার অর্থ দিয়ে কোনো রকমে চলে আসছে তাদের সংসার জীবন। এর মধ্যে তাদের একমাত্র মেয়ের বিয়ের বয়স হলে তার বিয়ে দিতে গিয়ে দেনা হয়। আর ধার পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছিল সোবহানকে।

কোন উপায় না দেখে সোমবার সকালে ইজিবাইকে করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বসে পড়েন। জেলা প্রশাসক গাড়ি থেকে নামলেই তার দৃষ্টি আকর্ষণ করার জন্য সিঁড়ির মাথায় অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে জেলা প্রশাসকের সাক্ষাৎ পান।

সেই সাক্ষাতে তার পরিবারের বিস্তারিত কথা তুলে ধরার পরে তাৎক্ষণিক সহায়তা পেয়ে খুশি বৃদ্ধ সোবহান।

তিনি বলেন, জেলা প্রশাসক যদি আমাকে আর্থিক সহায়তা না করতেন, তাহলে মেয়ের বিয়ে দেওয়ার সময় যে ধারদেনা হয়েছিল তা পরিশোধ করার কোন উপায় ছিল না।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এ প্রতিনিধিকে জানান, আমি প্রতিদিনই অফিসে এসে গাড়ি থেকে নেমে আমার অফিসে ঢুকি কিন্তু আজ এই লোকটিকে দেখে কেন জানি মনে হলো একটু ব্যতিক্রম। তাই তার সঙ্গে কথা বলি, তার খোঁজখবর নেই। তখন মনে হলো তাকে তাৎক্ষণিক সাহায্য করা প্রয়োজন আর সেই দিক বিবেচনা করেই আমি তার একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেছি, কিছু শুকনা খাবারের ব্যবস্থা, দোকানে মালামাল ক্রয় এবং মেয়ের বিয়ের দেনা পরিশোধের জন্য কিছু নগদ অর্থ সহায়তা করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...