ঈদুল ফিতরে বাড়ি ফেরার পথে ঢাকার সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেলের মা ও শাশুড়ির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে মেহেন্দিগঞ্জে এক অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক তুলে দেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
চেক বিরতণের অনুষ্ঠানে জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে নিজ গ্রামে ফেরার পথে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় সোহেল প্রাণ হারান। ওই ঘটনায় সোহেলের মা ও শাশুড়িকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বিআইডব্লিউটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এ আর্থিক সহায়তা দেয়া হয়।
এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনায় স্বজন হারানোর শোক কখনোই পূরণ হওয়ার নয়। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং তাদের আর্থিক দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

