ভূরুঙ্গামারী-ঢাকা বাস সার্ভিস চালুর দাবিতে বিএনপির মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)

ভূরুঙ্গামারী-ঢাকা বাস সার্ভিস চালুর দাবিতে বিএনপির মানববন্ধন

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার দিবা এবং নৈশ কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানব বন্ধন করেছে উপজেলা বিএনপি ও স্থানীয়রা। শনিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার , যুগ্ন আহবায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, বিএনপির প্রবীণ নেতা কাজী নিজাম ও উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

বক্তারা বলেন, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। উপজেলার আন্ধারীঝাড় এলাকায় বাস পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাস সার্ভিস বন্ধ থাকায় সীমান্তবর্তী এ উপজেলার মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বক্তারা অবিলম্বে বাস সার্ভিস পুনরায় চালুর দাবি জানান।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন