চট্টগ্রাম-১২ পটিয়া আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য এনামুল হক এনামকে সংযমী হতে বললেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া।
শনিবার পটিয়া ইন্দ্রপুল বাইতুশ শরফ মাদ্রাসা মাঠে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সম্প্রতি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে একটি ইফতার মাহফিলে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম জামায়াতের কাছ থেকে টাকা নিয়ে মোমবাতির পক্ষে ভোট চাওয়ার অভিযোগ তোলেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
ইদ্রিস মিয়া এনামুল হক এনামকে ইঙ্গিত করে বলেন, পটিয়ায় আপনি বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। আমরা ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাকে বিজয়ী করেছি। আপনি যদি হিংসাত্মক কথা বলে থাকেন, তাহলে ভুল করবেন। রমজান মাসে সংযমী হোন।
পটিয়ায় ২২টি এতিমখানার এতিমদের নিয়ে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।
বিএনপি নেতা জিল্লুর রহমানের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন, আবদুর রশিদ দৌলতি, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, ইফতেখার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন সুমন, উপজেলা বিএনপি নেতা হারুনুর রশিদ, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন মধু, সেলিম মাস্টার, হাজী দ্বীন মোহাম্মদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন, আবুল হাশেম মেম্বার, জাগির মেম্বার, আবদুল মাবুদ, জাফর ভান্ডারী, মো. আইয়ুব, আলী আজগর আকবরী, মো. সোহেল, মো. লোকমান ও কবিয়াল ইউছুপ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন আলহাজ হাফেজ আহমদ আল কাদেরী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

