ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ধনবাড়ী ব্রাজিল ফ্যান ক্লাবের উদ্যোগে ঢাক-ঢোল বাজিয়ে শতাধিক মোটরসাইকেলে অনুষ্ঠিত হয়েছে এ শোডাউন।

বিজ্ঞাপন

মোটরসাইকেল শোডাউন ধনবাড়ী জমিদারবাড়ীর মাঠ (মেলার মাঠ) থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে ধনবাড়ীর কয়াপাড়া মোড হয়ে নতুন বাজার দিয়ে আবারো মেলার মাঠে এসে শেষ হয়।

প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হলুদ-সবুজ জার্সিতে সেজে সমর্থকদের এ আনন্দ-উৎসব। ছোট-বড় সব বয়সী ভক্তদের উপস্থিতি উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। শুধু তরুণরাই নয়, শিশুদের মাঝেও ছিল ব্রাজিল ফুটবলের প্রতি বিশেষ আকর্ষণ।

ব্রাজিল সমর্থক কাইয়ুম বলেন, ছোটবেলা থেকেই ব্রাজিলকে সমর্থন করে আসছি। তাদের প্রত্যাশা, ব্রাজিল এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপ জিতে সমর্থকদের স্বপ্ন পূরণ করবে।

ব্রাজিল সমর্থক বাবলা,সাজ্জাদ বকল, সিয়াম, আল আমিন তন্ময় ও তানজিলসহ আরো অনেকে বলেন, ব্রাজিল ফুটবল মানেই নান্দনিক ফুটবল। তরুণ ও অভিজ্ঞ  খেলোয়াড়েদর সমন্বয়ে গড়া বর্তমান দলটি এবার বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার।

ব্রাজিল সমর্থক মমুন বলেন, ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতেই ব্রাজিল সমথকদের এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রজিলের অসংখ্য ভক্ত একত্র হয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছেন। আমরা আশাবাদী, ব্রাজিল তাদের চিরচেনা নান্দনিক ও শৈল্পিক ফুটবল উপহার দিয়ে আবারও বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন