সিলেটে দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার

সিলেট ব্যুরো

সিলেটে দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

বিজ্ঞাপন

র‍্যাব-৯ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফেঞ্চুগঞ্জ থানার নতুন বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের দেয়ালের ওপর রাখা শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...