মদনে বজ্রপাতে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

মদনে বজ্রপাতে যুবকের মৃত্যু
ছবি: আমার দেশ

নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে রাজিব মিয়া (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাইটাইল ইউনিয়নের গণেশ হাওরে এ ঘটনা ঘটেছে।

নিহত রাজিব মিয়া উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে রাজিব তার বাড়ির কাছেই গণেশ হাওরে বাইর-দোয়ারি থেকে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাজিবের স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের আট সদস্যের মধ্যে একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।

উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, ‘বজ্রপাতে রাজিব নামের যুবকের মৃত্যু কষ্টদায়ক। রাজিবের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা যায় করব।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন