লোহাগাড়ায় দুর্ঘটনা

মৃত্যুর কাছে হার মানল প্রেমা, আরাধ্যকে পাঠানো হলো ঢাকায়

মৃত্যুর কাছে হার মানল প্রেমা, আরাধ্যকে পাঠানো হলো ঢাকায়

লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত তাসলিমা ইসলাম প্রেমাও মারা গেছে। শুক্রবার দুপুর ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়েটি। এনিয়ে মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাড়ানো ১১ তে। এদিকে একই দুর্ঘটনায় আহত শিশু আরাধ্যর অবস্থাও অবনতি হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে ঢাকার স্কয়ার হাসপাতালে।

বিজ্ঞাপন

বুধবার সকালে কক্সবাজার যাওয়ার পথে লোহাগাড়ার জাঙ্গালীয় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন একই পরিবারের ১০ জন। ওই ঘটনায় আহত আরাধ্য বিশ্বাস, তাসলিমা ইসলাম প্রেমা ও দুর্জয় মন্ডল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। এর মধ্যে প্রেমা ও আরাধ্য ছিল আইসিইউতে আর দুর্জয় পঙ্গু ওয়ার্ডে।

হতাহতদের চিকিৎসার দায়িত্বে থাকা সমাজকর্মী ও ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল জানান, সকাল থেকেই আইসিইউতে থাকা প্রেমার অবস্থার অবনতি হতে থাকে। আরাধ্যর অবস্থাও অপরিবর্তিত থাকে। এই অবস্থায় চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিতে থাকে। একই সময় ঢাকার স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষও প্রেমা ও আরাধ্যর চিকিৎসার দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করে। দুজনকেই ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়ার সময়ই প্রেমার মৃত্যু হয়।

আইসিইউ এম্বুলেন্সে করে আরাধ্যকে ঢাকায় পাঠানো হয়েছে। আর দুর্জয় এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধিন রয়েছে। প্রেমার মরদেহ স্বজনদের কাছে বুঝে দেয়ার প্রস্তুতি চলছে বলে জানায় সৌরভ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন