আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজশাহীর কাটাখালীতে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

রাজশাহী অফিস

রাজশাহীর কাটাখালীতে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি
ছবি: আমার দেশ

রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় বিডি ফুড ও আকিজ ফুডের ডিপোর একটি গুদামে রোববার রাত ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাতের কিছুক্ষণের মধ্যেই আগুন গুদামের ভেতরে ছড়িয়ে পড়ে। তখন লেলিহান শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ডিপোর মালিক পলাশ বলেন, প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত ছিল। বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত খাদ্যসামগ্রী আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

তবে এ বিষয়ে কথা বলতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...