টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

টাঙ্গাইলের বাঘিলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বলেছেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস বাঘিল এলাকায় মধুপুরগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজির একজন নিহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের ধনবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন