ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যান চলাচল স্বাভাবিক
ছবি: আমার দেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিত্যদিনের মতোই চলাচল স্বাভাবিকভাবে করছে দূর পাল্লার বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দাউদকান্দির টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত বিভিন্ন অংশে যান চলাচল ও লোকজনের স্বাভাবিক চলাচল লক্ষ করা গেছে। দাউদকান্দি বলদা খালের কনফেকশনারি দোকানদার সোহান বলেন, প্রতিদিনের ন্যায় আমরা স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসাযয়িক কাজ পরিচালনা করছি।

বিজ্ঞাপন

গৌরীপুর স্টেশনের ফল বিক্রেতা আরিফ বলেন, অন্যান্য দিনের মতো কাস্টমার স্বাভাবিকভাবেই কেনাকাটা করছে এবং গৌরিপুর স্টেশনের হাইওয়ে রাস্তার গাড়ির যানজট একই রকম। ইলিয়টগঞ্জ এলাকার বাসিন্দা মিজান বলেন, লকডাউনের লেস মাত্র আমাদের এলাকায় এখন পর্যন্ত দেখতে পাইনি।

ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম গাড়ির ড্রাইভার কাদের বলেন, স্বাভাবিক গতিতে ঢাকা থেকে গৌরিপুর পর্যন্ত গাড়ি চালিয়ে যাত্রী নিয়ে এসেছি কোনো সমস্যা হয়নি। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাক ড্রাইভার আনিস বলেন কোথাও কোন অবরোধ বা বাধা পাইনি অন্যান্য দিনের মতোই গাড়ি চালিয়ে দাউদকান্দি টোল প্লাজায় পৌঁছালাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন