কোটালীপাড়ায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

কোটালীপাড়ায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর
ছবি: আমার দেশ

চলন্ত ভ্যানে থাকাবস্থায় মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল মাত্র ১ মাস ১০ দিন বয়সী শিশু রিফাত মিয়ার।

রবিবার দুপুরে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কুরপালা সড়কে মায়ের বোরকা ভ্যানের চাকায় পেঁচিয়ে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রিফাত বরিশাল জেলার পাগলছড়া উপজেলার আমবৈলা গ্রামের মুস্তাফিজুর রহমান ও রিয়া বেগম দম্পতির একমাত্র সন্তান।

শিশুটির নানা কোটালীপাড়া উপজেলার পূর্ণবতী গ্রামের ইলিয়াস হোসেন জানান, অসুস্থ সন্তানকে ঘাঘর বাজারে ডাক্তার দেখিয়ে ভ্যানযোগে আমাদের বাড়িতে আসছিল রিয়া। বাড়ি ফেরার পথে কুড়পালা সড়কে চলন্ত ভ্যানের চাকায় রিয়া বেগমের বোরকা পেঁচিয়ে যায়। এতে সন্তানসহ তিনি ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন। পরে দ্রুত মা ও শিশুকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তন্ময় বাড়ৈ বলেন, সড়কে ছিটকে পড়ে শিশুটির মাথায় আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন