সীমান্ত উপজেলা টেকনাফে অপহরণের ৭ দিন পর অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। অদ্য ৯ মার্চ দুপুরে পুলিশ আলীখালীর গহীন পাহাড় থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর পক্রিয়া চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গিয়াস উদ্দিন।
পুলিশ ও এলাকাবাসী জানান, হ্নীলা ইউনিয়নের আলীখালীর পশ্চিমে পাহাড়ে মাটি চাপা দেয়া এক লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে টেকনাফ মডেল থানা পুলিশ ও এপিবিএন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে। লাশ দেখে স্বজনরা রিদওয়ানের লাশ বলে শনাক্ত করে। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী জানান, গত ২রা মার্চ ২০২৫ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর কালাচাঁদ এর ছেলে মোহাম্মদ রিদওয়ান (২৫) কে ডাকাতদল আলীখালী থেকে তুলে নিয়ে যায়। ৭ দিন আগে নিখোঁজ হওয়া রিদুয়ানের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, অপহরণের পর তাকে জীবিত উদ্ধারের চেষ্টায় অভিযান চালিয়েছে পুলিশ। অপহরণ কারীদের আইনের আওতায় আনতে একাধিক পুলিশের টিম কাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

