মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নার্গিস আক্তার মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানও ছিলেন।
বিষয়টি উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হেলালউদ্দিন ভূইয়ার বরাতে নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা।
তিনি বলেন, নার্গিস আক্তার সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত। শনিবার ভোরে তাকে উত্তরার তিন নম্বর সেক্টরের ৪ নম্বর রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

