আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চিকিৎসা শেষে আহত কুমিরকে নিরাপত্তা বেষ্টনীতে স্থানান্তর

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

চিকিৎসা শেষে আহত কুমিরকে নিরাপত্তা বেষ্টনীতে স্থানান্তর

গাজীপুর সাফারি পার্কে কুমির বেষ্টনীতে দুটি পুরুষ কুমিরের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে একটি কুমির মারাত্মক আহত হয়। খোঁজ পেয়ে পার্ক কর্তৃপক্ষ আহত কুমিরকে চিকিৎসা শেষে নিরাপত্তা বেষ্টনীতে স্থানান্তর করেছে।

রোববার দুপুরে আহত কুমিরকে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে। সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, গত দুদিন ধরেই কুমির বেষ্টনীতে দুটি পুরুষ কুমির মারামারি করছে। কোনোভাবেই মারামারি থামানো যাচ্ছিল না।

বিজ্ঞাপন

আজ সকাল থেকে পার্কের কর্মচারীদের নিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আহত কুমিরকে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে।

রফিকুল ইসলাম আরও জানান, কুমির দুটি মারামারি করে শরীরের কয়েকটি স্থানে মারাত্মক আহত হয়েছে। তারপর চিকিৎসা শেষে বেষ্টনীতে ছেড়ে দেওয়া হয়েছে। আহত কুমিরটি বেষ্টনীতে ছাড়ার পর স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন