বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ঢলের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাধনপুর ইউনিয়নের পোড়াবাড়ি পুলিশ ক্যাম্পের পশ্চিম পাশের এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার ঢলের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পোড়াবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বাঁশখালী থানার ওসি রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঢলের পানি থেকে ৩০/৩৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি পরিচয় শনাক্তের জন্য সিআইডির সহায়তা নেওয়া হবে।"

পুলিশ জানিয়েছে, লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন