আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল  বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ৩ হাজার ৬৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৯২ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৮৪১ ভোট।

বিজ্ঞাপন

সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঈশ্বরদী ও আটঘরিয়ার ১২৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঈশ্বরদীতে ৮৪টি এবং আটঘরিয়ায় ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা যায়।

এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল বিএনপির হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু এবং জামায়াতের আবু তালেব মন্ডলের মধ্যে। শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জয় নিশ্চিত করেন তালেব মন্ডল।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “এ বিজয় ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষের বিজয়। সবার দোয়া ও সহযোগিতা চাই। আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

ফলাফল ঘোষণার পর তার সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন