রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড চালু

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড চালু

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ১০ শয্যার পৃথক বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালটিতে মোট ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৯ জন রোগী বিশেষ ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম।

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালে ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু রাখা হয়েছে। সেখানে ভর্তি থাকা রোগীদের নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। রোগীদের সেবার সুবিধার্থে দীর্ঘদিনের দাবিকৃত সেল কাউন্টার মেশিনের মাধ্যমেও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে।

তিনি আরো জানান, রক্তের প্লেটলেটের মাত্রা নির্ণয় এবং ডেঙ্গু শনাক্তে ব্যবহৃত এনএস১ কিটের ঘাটতি পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে পৃথক ডেঙ্গু ওয়ার্ডটিতে সপ্তাহে গড়ে পাঁচ থেকে ছয়জন রোগী চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে ৯ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গু শনাক্তকরণের প্রয়োজনীয় প্রধান প্যারামিটারসহ চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম বর্তমানে সচল রয়েছে। রোগীদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড থাকায় সাধারণ রোগীদের সঙ্গে ডেঙ্গু আক্রান্তদের সরাসরি সংস্পর্শের ঝুঁকি কমেছে। ভর্তি থাকা আক্রান্ত রোগীদের মশারির ভেতরে রেখে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন