
রায়পুরায় গুলি করে হত্যার পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ
নরসিংদীর রায়পুরায় পূর্ববিরোধের জেরে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর প্রতিপক্ষ ফরিদ সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, হামলা থেকে নারী ও শিশুরাও রেহাই পাননি। এমনকি তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর ও লাথি মেরে গর্ভে








