রায়পুরায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

রায়পুরায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

নরসিংদীর রায়পুরায় প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে হৃদয় মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় কামাল (৩৫) নামে আরো একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাচিয়ামারা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান।

হৃদয় মিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানু মিয়ার ছেলে। আহত কামাল একই এলাকার মধু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আব্দুল সালাম ১০দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। তার দেশে আসার খবর পেয়ে সোমবার রাত ৩টার দিকে স্থানীয় একটি চোরচক্রের চার সদস্য তার বাড়িতে চুরি করতে আসে।

এ সময় হৃদয় মিয়া ও তার সহযোগী কামাল মিয়া প্রবাসীর বাড়ির একটি কক্ষে ঢুকে । চক্রের অপর দুই সদস্য বাড়ির বাইরে অবস্থান করছিল।

পরে বাড়ির সদস্যরা চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এসময় তাদেরকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে তাদেরকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয় মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত কামাল মিয়াকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রায়পুরা থানার ওসি মো. মুজিবর রহমান বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত হৃদয় মিয়ার বিরুদ্ধে চুরি ও মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রায় এক বছর আগে তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার সময় হাতকড়াসহ পালিয়ে গিয়েছিল বলেও জানান তিনি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন