একসঙ্গে গোসল করতে নেমে চার মাদরাসাছাত্রীর মৃত্যু

একসঙ্গে গোসল করতে নেমে চার মাদরাসাছাত্রীর মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় একসঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত চার শিশু হলো—বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮), বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদরাসা বিরতি হলে একসঙ্গে ছয় ছাত্রী পাশের খালে গোসল করতে নামে। সাঁতার না জানায় এবং খালের গভীরতা বুঝতে না পারায় মুহূর্তের মধ্যে চারজন তলিয়ে যেতে থাকে। এ সময় দুজন পাড়ে এসে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজন ঘটনাস্থলেই মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর ১টার দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। আমরা পরীক্ষা করে তাদের কারোরই শ্বাস-প্রশ্বাস বা হার্টবিট পাইনি। হাসপাতালে আনার আগেই তারা মারা গিয়েছিল।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন