উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাঝি হত্যার মামলায় গ্রেপ্তার ৪

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাঝি হত্যার মামলায় গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক্সটেনশনের হেড মাঝি মোহাম্মদ নুরকে জবাই করে হত্যার ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নুর হোসেন, কামাল হোসেন, সিদ্দিক ও জুবায়ের৷

বিজ্ঞাপন

বুধবার মোহাম্মদ নুরের স্ত্রী সামিরা বেগম উখিয়া থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে মঙ্গলবার রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার সময় পথে ৫/৬ জন সন্ত্রাসী মিলে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়৷

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন জানান, মাঝি হত্যার ঘটনায় বুধবার ১৩ জনকে আসামি করে মামলা করেছে নিহতের স্ত্রী৷ এ ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন