আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার থেকে তিন ডাকাতকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশে তৈরি একটি এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

শনিবার (৭মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— নোয়াখালীর চাটখিলের পাঁচঘরিয়া গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৮), লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব চর মনসা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আরিফ (৩৬) এবং পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের নুর হোসেনের ছেলে মো. ফাহিম (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, চন্দ্রগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মান্দারী বাজার ব্রিজের পাশে মাছবাজারের সামনে পাকা রাস্তায় সিএনজি অটোরিকশা থেকে তিন ডাকাতকে আটক করে। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন