পোরশায় ভেজাল রুটি-সেমাই, ১৩ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

পোরশায় ভেজাল রুটি-সেমাই, ১৩ হাজার টাকা জরিমানা

নওগাঁর পোরশায় অবৈধভাবে কারখানা গড়ে তুলে ভেজাল রুটি ও সেমাই তৈরির অপরাধে দুই বেকারি মালিককে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকালে উপজেলার শিশা বাজারে দুটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ভেজাল রুটি ও সেমাই তৈরির অপরাধে দুটি কারখানা মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা

নির্বাহী অফিসার আরিফ আদনান। ভবিষ্যতে এসব ভেজাল জিনিস তৈরি না করার জন্য তাদের সতর্কও করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...