জামায়াত আমিরের আগমন উপলক্ষে বাবুগঞ্জে প্রস্তুতি সভা

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

জামায়াত আমিরের আগমন উপলক্ষে বাবুগঞ্জে প্রস্তুতি সভা
ছবি: আমার দেশ

আগামী ১৮ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রহমতপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসান আলী।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝী, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. ফারুক হোসেন মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ১৮ জুলাইয়ের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন