ফরিদপুরের কানাইপুরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসা বাসের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে আসা বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

