সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ

শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর আমানতের সুরক্ষা ও গ্রাহকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ‘সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশন’।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুন) নিউ মার্কেট মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় অ্যাসোসিয়েশনের ছয় সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধানের কাছে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। দাবিগুলোর মধ্যে রয়েছে— গ্রাহকদের ওপর আরোপিত ‘হেয়ার কাট’ বা অর্থ কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার, দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু এবং আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্মারকলিপিটি গভর্নরের কাছে পাঠানো হবে এবং বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

স্মারকলিপি প্রদান শেষে নিউ মার্কেট মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতারা।

তারা বলেন, শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা সতর্ক করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...