সাপের কামড়ে মারা গেলেন এক ব্যক্তি

সাপের কামড়ে মারা গেলেন এক ব্যক্তি
সাপের কামড়ে নিহত শফি মন্ডল। ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে সাপের কামড়ে শফি মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে পার্শ্ববর্তী মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত শফি মন্ডল উপজেলার খাদিমপুর গ্রামের নূর বাক্স মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে শফি মন্ডল বাড়ির পার্শ্ববর্তী মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন।

বিজ্ঞাপন

এ সময় পথে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত শফি মন্ডলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০টার দিকে তিনি মারা যান।

নিহতর বাবা নূর বাক্স মন্ডল জানান, বুধবার ভোরে তার ছেলে শফি মন্ডল বাড়ির পার্শ্ববর্তী মসজিদে ফজরের নামাজ পড়তে যাযন। নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, ‘দুঃখজনক ঘটনাটি সম্পর্কে তিনি জেনেছেন।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন