ফেনী সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় সুদানের এক নারীকে আটক করেছে বিজিবি। সোমবার জেলার পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, দেশটির আব্দেল রহিমের কন্যা আটক ইসলাম আব্দেল রহিম, সাথে থাকা পাসপোর্টের তথ্য মতে তিনি কিছুদিন ভারতে অবস্থান করে সোমবার ভোরে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, কিছু মার্কিন ডলার, ভারতীয় ৩০ রুপি ও নিজের ব্যবহারের কাপড় জব্দ করা হয়। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
ফেনী ৪-বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরশুরাম সীমান্ত থেকে সুদানের এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এর সঙ্গে স্থানীয় মানব পাচারচক্রের জড়িত থাকতে পারে।’
প্রসঙ্গত,এর আগে একই এলাকা থেকে গত বছরের ৭ নভেম্বর ইথিওপিয়ার ও ২৯ ডিসেম্বর নাইজেরিয়ার একাধিক নাগরিককে আটক করে বিজিবি।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

