গোপালগঞ্জে মধুমতি বিল রুট চ্যানেলের ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জে মধুমতি বিল রুট চ্যানেলের ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জে মধুমতি বিল রুট চ্যানেলের পাশ থেকে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে জেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি জানান, প্রবহমান মধুমতি বিল রুট চ্যানেলের পাশ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখল করে স্থাপনা তুলে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন অবৈধ দখলদারেরা। এ সব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ২০২৪ সালের অক্টোবর ও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নোটিশ দেয়া হয়। সম্প্রতি মাইকিংও করা হয়। কিন্তু তাতেও এই অবৈধ দখলদাররা কর্ণপাত করেননি।

তিনি আরো জানান, সোমবার সকাল থেকে সদর উপজেলা ৩০নং হরিদাসপুর মৌজার বিআরএসের ৪নং খতিয়ান থেকে ১৯টি স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে মধুমতি বিল রুট চ্যানেলে পাশ থেকে আরো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন