আওয়ামী লীগ ১৭ বছরে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে: এম জিলানাী

রংপুর অফিস

আওয়ামী লীগ ১৭ বছরে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে: এম জিলানাী

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস. এম জিলানী বলেন, আওয়ামী লীগ ১৭ বছরে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র নষ্ট করে দিয়েছে তারা।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে রংপুর টাউন হল অডিটরিয়ামের রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস. এম জিলানী বলেন, আন্দোলন করেছে অনেকেই আর অনেকে পদ নিয়ে ঘরে বসে ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করে চলেছে অনেকেই ছিল। কিন্তু পথ পায় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছে পদের তোয়াক্কা করেনি। তাদেরকে চিহ্নিত করতে হবে এবং উপযুক্ত জায়গায় নিয়ে যেতে হবে।

তিনি বলেন, একটা সময় মিছিল করার সময় পাঁচ ছয় জন লোক ছিল এমনকি ব্যানার ধরা লোক ছিল না আর এখন উইপোকার মতন দলে এসে ভিড়ছে অনেকেই তাদেরকেও চিহ্নিত করতে হবে। এখন সেই পাঁচ ছয় টি লোকের জায়গায় ২০০ জনের পরিণত হয়েছে, আরো হয়তো হবে।

নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, দুদিনের যে ছয় জন ব্যানার ধরেছে তারা যেন এই ২০০ জনের ভিড়ে হারিয়ে না যায়। ইতিমধ্যে অনেক জায়গায় হারাতে শুরু করেছে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেনের সভাপতিত্ব ও সদস্য সচিব নুর হাসান সুমনের সঞ্চালনা করেন।

এসময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকারিয়া ইসলাম জিম, সদস্য সচিব ইমরান সুজনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন