শ্রমিক দল নেতার দখল করা জমিতে উচ্ছেদ অভিযান

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

শ্রমিক দল নেতার দখল করা জমিতে উচ্ছেদ অভিযান

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের কাঁচা বাজারে শ্রমিক দল নেতার দখল করা জমিতে উচ্ছেদ অভিযান করেছে প্রশসন। বুধবার রাতে এসব জায়গা দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এই বিষয়ে হাট ইজারাদার কমিটি উপজেলা ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।

জানা যায়, মির্জাপুর কাঁচা বাজারে ৫ দাগে ৩একর জমি রয়েছে। প্রতি বছর বৈশাখ মাসে সরকার নির্ধারিত নিয়মে পৌরসভাকে এক বছরের জন্য ইজারা দিয়ে থাকে। চলতি বছরও ইজারাদার নিয়োগ দেয়া হয়েছে।

ওইদিন রাত ২টার দিকে উপজেলা শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধা ও তার চাচাতো ভাই শহীদ মৃধাসহ কয়েকজন ঘর নির্মাণ করে জায়গা দখল করেন।

কুব্বত আলী মৃধা বলেন, আমাদের পূর্ব পুরুষের নামে এই দাগে সাড়ে ৩ শতাংশ জমির কাগজপত্র রয়েছে। হাল রেকর্ডও আমাদের নামে হয়েছে। এরমধ্যে ১ শতাংশের মধ্যে আমরা দখলে রয়েছি। বাকি আড়াই শতাংশের মধ্যে ঘর নির্মাণ করেছিলাম।

সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ বলেন, জমি ব্যক্তি মালিকানাধীন হলেও স্থাপনা নির্মাণ করতে হলে সরকারের অনুমতি লাগে। তারা কোন অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ করায় তা ভেঙে দেয়া হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...