চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সেটা রুখে দিয়েছে বিজিবি।

রোববার ভোর ৪টার দিকে সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, ভোরের দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর মেইন পিলার-সংলগ্ন ভারতীয় অংশে ১১ জনকে জড়ো করে বিএসএফ। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে প্রবেশ করানো।

পরে খবর পেয়ে দ্রুত সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা। স্থানীয় গ্রামবাসীও তাদের সঙ্গে যোগ দেন। পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরে জড়ো করা ১১ জনকে শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিএসএফের পক্ষ থেকে বারবার পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা প্রতিহত করেছে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...