খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে চসিক: মেয়র শাহাদাত

খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে চসিক: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল পুনরুদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হচ্ছে। খালগুলোর পানিপ্রবাহ সচল রাখা আমাদের অন্যতম অঙ্গিকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর চাক্তাই খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, “চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরীতে রূপান্তর করতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি নগরীর পরিবেশগত ভারসাম্যেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই খাল পুনরুদ্ধার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং উন্নয়ন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হবে।”

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, “রসুলবাগ (চাক্তাই) খালে চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক। তবে জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন