শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার বেলা ১১টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পতাকা উত্তোলন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শেষ হয় এবং পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, বরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মছদ্দর আলী এবং উপজেলা খাদ্য কর্মকর্তা দীপক চন্দ্র মণ্ডল।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন দক্ষিণ লামুয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুল মুকিত ও উপজেলা প্রকল্প কর্মকর্তা (প্রজিপ) নাজমুল হোসেন।

বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনপদের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তাই সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন