কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠিত

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠিত
বা থেকে দেলোয়ার হোসেন সভাপতি, ডানে সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। কমিটিতে নাগরিক টিভি ও সময়ের কণ্ঠস্বরের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন সভাপতি, মাই টিভির প্রতিনিধি আজিজুর রহমান আজিজ সাধারণ সম্পাদক এবং দৈনিক আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি মীর সোহেল মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার দুপুরে কালিয়াকৈর বাস টার্মিনালে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহসভাপতি পদে দৈনিক দিনকালের মো. ইউনুস আলী, সহসভাপতি পদে বাংলা টিভির মো. আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক পদে মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক পদে দৈনিক মুক্তবলাকার মো. জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের খোরশেদ আলম এবং প্রচার সম্পাদক পদে আজকের বসুন্ধরার আবু হানিফ হীরা।

এ ছাড়া নতুন কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ইমরান হোসেন হান্নান ও দেওয়ান মাহবুবুল আলম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন