আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩

উপজেলা প্রতিনিধি, আটঘরিয়া (পাবনা)

আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩

পাবনার আটঘরিয়া উপজেলার সুজাপুর এলাকায় ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটঘরিয়া থানাধীন একদন্ত ইউনিয়নের সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির চেষ্টা চলাকালে স্থানীয় জনগণের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জুন) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রাত্রিকালীন ডিউটিতে থাকা এসআই (নিরস্ত্র) মোহাম্মদ গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করেন।

আটককৃতরা হলেন—মাহফুজুর রহমান (২৪), পিতা মৃত আব্দুস সাত্তার, তুষার (২৯), পিতা তৈয়ব আলী, উভয়েই পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার বাসিন্দা এবং সেকেন্দার আলী (২২), পিতা মৃত আজির উদ্দিন, আটঘরিয়া উপজেলার সুজাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত একটি বোল্ট কাটার, একটি প্লায়ার্স, দুটি রেঞ্চ, একটি স্ক্রু ড্রাইভার, দুটি লোহার রডের টুকরা এবং একটি রশি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা এসব যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত।

আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আটঘরিয়া থানায় মামলা নং-০৫, তারিখ ১৩ জুন ২০২৬, পেনাল কোডের ৩৭৯/৫১১ ধারায় মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...